১. ভূমিকা
বর্তমান বাংলা ২৪ (এর পর “আমরা”, “আমাদের” বা “সাইট”) পাঠকের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখে। এই গোপনীয়তার নীতি আমাদের ওয়েবসাইট, অ্যাপ ও সংশ্লিষ্ট সকল সেবার ক্ষেত্রে প্রযোজ্য।
সাংবাদিকতা পেশার আন্তর্জাতিক নীতিমালা (IFJ Code of Conduct, Press Council of Bangladesh) এবং বাংলাদেশ সরকারের সাইবার নিরাপত্তা আইন অনুসরণ করে আমরা এই নীতি প্রস্তুত করেছি।
